জাবি সাংবাদিক সমিতির সভাপতি আসাদ সম্পাদক মাহবুব

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০১:০৩

 জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২০ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দ্যা ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসাদুজ্জামান এবং দৈনিক ইনকিলাবের মাহবুব আলম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক খালেদ কুদ্দুস এ ফলাফল ঘোষণা করেন।

কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক যুগান্তরের রাহুল এম ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলানিউজ২৪.কমের আবির আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ দ্যা ডেইলি অবজারভারের তারেক আজিজ শ্রাবন, দপ্তর ও প্রকাশনা সম্পাদক বার্তা২৪.কমের রুদ্র আজাদ এবং কার্যনির্বাহী সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসের বেলাল হোসেন, বাসসের ওসমান গনি রাসেল ও বার্তা বাজারের ইমরান হোসাইন হিমু।