গৌরনদীতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৫

বরিশালের গৌরনদীতে সুখী আক্তার (১৩) নামের ৫ম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে  গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, বোনের সাথে অভিমান করেন সুখী আত্মহত্যা করেছে।

নিহত সুখী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকার ইউনুস সরদারের মেয়ে ও ওই এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থী।

আরো পড়ুন: দীঘিনালায় সেচ পাম্পের সাথে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

গৌরনদী মডেল থানার এস.আই মো. আনিছুজ্জামান জানান, পারিবারিক কলহের জের ধরে শনিবার সকালে ওই এলাকার সমাপনী (৫ম শ্রেণীর) পরীক্ষার্থী সুখী আক্তারের সাথে তার (সুখীর) সহোদর বড় বোনের বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অভিমান করে সকাল ৯টার দিকে ঘরের আঁড়ার সাথে ওড়না দিয়ে সুখী আক্তার (১৩) গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা টের পেয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুখীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুপুরে বরিশাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নিহত পরীক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/বিএএফ