মেলান্দহ স্বেচ্ছাসেবক লীগ কর্মীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৬

জামালপুরের মেলান্দহে স্বেচ্ছাসেবক লীগ কর্মী জুয়েলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মধ্যেরচর দক্ষিণ পাড়ার ঝিনাইনদীর তীরবর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জুয়েল জামালপুর সদর থানার বামুনপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে ও সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

আরো পড়ুন: পটিয়ায় বিএনপির নির্বাচনী কার্যালয় থেকে অস্ত্রসহ গ্রেফতার ১৩

মেলান্দহ থানার এসআাই নীলকমল চক্রবর্তী জানান, প্রাথামিকভাবে ধারণা করা হচ্ছে- ঘাতকরা রাতের অন্ধকারে হত্যার পর লাশ নির্জনে ফেলে দেয়। শনিবার লাশ উদ্ধার শেষে জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। বিকেল ৪টায় এ রিপোর্ট লেখাপর্যন্ত হত্যার কারণ জানা যায় নি।

ইত্তেফাক/বিএএফ