লালমনিরহাটে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ
লালমনিরহাট প্রতিনিধি
রংপুর ডিএফএ গতকাল লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের খেলায় ৫-১ গোলে লালমনিরহাট ডিএফএকে হারায়। বিজয়ী দলের হয়ে মোমিনুর জোড়া গোল করেন। অপর গোলগুলো দেন ফুয়াদ হাসান, শামীম ও ইমরান ঢালী।
