রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৩১

আরশাদ আলী খান

ফরিদপুর সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবী গ্রামের মুক্তিযোদ্ধা মো. আরশাদ আলী খান (৭৫) গত শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি চার কন্যা রেখে গেছেন। আরশাদ খান দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার পূর্ব শৌলডুবি স্কুল মাঠ চত্বরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল চন্দ্র শীল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সব মুক্তিযোদ্ধাসহ তার সঙ্গীয় ফোর্স। পরে  তার লাশ জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।