ধামইরহাটে বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৫২

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

ধামইরহাটে মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের বিদ্যুত্, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের দল নিয়ে এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে হরিতকীডাঙ্গা উচ্চবিদ্যালয় পক্ষে এবং চকময়রাম সরকারি মডেল উচ্চবিদ্যালয় বিপক্ষ দল হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চকময়রাম সরকারি মডেল উচ্চবিদ্যালয় দল জয়ী হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়ের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।