অতিরিক্ত আইজিপি (রাজনৈতিক) মাহবুব হোসেনের মা মোসাম্মাত্ মজিতুন্নেসা গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মরহুমার প্রথম নামাজে জানাজা আজ রবিবার সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে ও দ্বিতীয় নামাজে জানাজা বাদ আসর মিরকাদিম মুন্সিগঞ্জ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি
