চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা একসঙ্গে চলচ্চিত্র ও নাটকে জুটি হয়ে নিয়মিতই অভিনয় করছেন। সম্প্রতি নতুন একটি নাটকে কাজ করলেন তারা।
নাটকটির নির্মাতা গোলাম সোহরাব দোদুল। যিনি এর আগে সাফলুডু ছবি নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে ঈদুল ফিতরে প্রচার হবে বলে জানালেন পরিচালক।
নাটকটিতে দারুণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ঈদের জন্য নাটকটি নির্মিত হয়েছে বিধায় এতে ঈদের আমেজ রাখা হয়েছে বলে জানান চঞ্চল চৌধুরী।
