কী হলে একজন নির্মাতা নাটক নির্মাণ করতে পারবেন। কার কাছে যাবেন তিনি। এজেন্সির কাছে, চ্যানেলের কাছে, না নিজের যোগ্যতায়। কোথায় যাওয়া উচিত। এটা চিন্তা করে এখনো কুলিয়ে উঠতে পারি না। নাটক নির্মাণে বাজেট দরকার, যোগ্য শিল্পী দরকার। নিজের প্রয়োজনমতো শিল্পী যেমন পাচ্ছি না, তেমনি পর্যাপ্ত বাজেটও পাচ্ছি না। টাকা না থাকলে চরিত্রের প্রয়োজনে যাকে দরকার তাকে নেওয়া যায় না। তবে পরিচালনা করবো না, তা কিন্তু নয়। যদি কোনো চ্যানেল কর্তৃপক্ষ কিংবা প্রযোজক আমাকে যোগ্য মনে করে কাজ দেন, তাহলে করবো। ধরণা দিয়ে নাটক করা সম্ভব নয়।
বর্তমানে নাটক নির্মাণ না করা প্রসঙ্গে
অভিনেত্রী ও নির্মাতা নাজনীন হাসান চুমকি
