টেকনাফে উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:২১

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্থানীয় সাংসদ আব্দুর রহমান বদি।