সিরাজগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:২২

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ নুরুল আলম (৪০) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে কড্ডার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সে কক্সবাজার জেলার পেকুয়া থানার মখনামা মুহুরীপাড়ার মৃত আবুল হাসেমের ছেলে। সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।