ক্যাপশন নিউজ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২০:৫৬

আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি সাভারের কর্ণপাড়াস্থ কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৭-১৮ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারপার্সন হুব্বুন নাহার হক

০০০

চট্টগ্রামের হাটহাজারীর নজু মিয়া হাটে সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ারুল আজিম আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী

০০০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩৪তম শাখা হিসেবে ‘ঝিনাইদহ শাখা’ সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও এসইভিপি ড. মো. নূরুল ইসলাম, ঝিনাইদহ জেলা পরিষদ সচিব মো. রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন

০০০

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার কুতুবপুরে কোম্পানির ব্যাটারি ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলি। সভায় ৪৮% নগদ লভ্যাংশ প্রদান অনুমোদন হয়