জাল নোট উদ্ধারের ঘটনায় রিমান্ডে ক্যামেরুনের দুই নাগরিক

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

লাখ টাকার জাল নোট উদ্ধারের মামলায় ক্যামেরুনের দুই নাগরিকের দুই দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—পোওকাম টিসিডজিও (৩০) এবং মোহামাদু বাহ (২৭)। মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ?্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার ইউনিটের উপ-পুলিশ পরিদর্শক ফারুক হোসেন আসামিদের আদালতে হাজির করেন। জাল নোট উদ্ধারের ঘটনায় রমনা থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আসামিদের পক্ষে মো. আলাউদ্দিন রিমান্ড বাতিল করে জামিন চান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।