মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ৩২ জেলে দেশে ফিরেছে

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২২:১৫

কক্সবাজারের বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়েই প্রতিবেশী দেশ মিয়ানমারের নৌবাহিনীর হাতে আটক ট্রলার ও জালসহ আটক ৩২ জন জেলেকে টেকনাফ সীমান্ত দিয়ে ফেরত এনেছে কোস্ট গার্ড।

সূত্র জানায়, গতকাল রবিবার দুপুরের দিকে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্য রেখায় বাংলাদেশ কোস্ট গার্ডের সৈয়দ নজরুল ইসলাম জাহাজের কমান্ডার এবং মিয়ানমার নৌবাহিনীর মধ্যে সৌজন্য বৈঠক হয়। বৈঠক শেষে দুটি ট্রলার ও ৩২ জন জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিনিধিদলের নিকট হস্তান্তর করেন। তাদের টেকনাফ পয়েন্ট দিয়ে দেশে ফেরত আনা হয়।