বাংলাদেশের আকাশে গতকাল ১৪৪১ হিজরি সনের জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ ২৭ জানুয়ারি সোমবার থেকে জমাদিউস সানি মাস গণনা করা হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
