করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেছেন, আমরা বিষয়টি নিয়ে সম্পূর্ণ সজাগ রয়েছি। নানা উদ্যোগ নিয়েছি, জনবল বৃদ্ধি করেছি। সকল সমুদ্রবন্দর, স্থল ও বিমানবন্দরে স্ক্যানার বসানো হয়েছে। যে কোনো যাত্রী এই স্ক্যানারের মাধ্যমে আসলে তাকে আমরা শনাক্ত করতে পারব ঐ যাত্রীর শরীরের তাপমাত্রার মাধ্যমে। এ ব্যাপারে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকও ডাকা হয়েছে। গতকাল রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে ট্রিটমেন্ট ব্যবস্থা করেছি, করেনটাইন এরিয়াও তৈরি করেছি। সারাদেশে এই নির্দেশনা দিয়েছি। আর আগামীতে যাতে ডেঙ্গু বিস্তার করতে না পারে সে জন্য এখন থেকেই স্প্রে করার জন্য সিটি করপোরেশনগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
