ইরানের সঙ্গে আলোচনার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার নয় : ট্রাম্প

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০০:৪৪

ইরানের সঙ্গে আলোচনার জন্য দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেছেন। শুক্রবার জার্মানির একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে জাভেদ জারিফ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আলোচনায় আগ্রহী। তবে শর্ত হলো যুক্তরাষ্ট্রকে তার অতীতের ভুল সংশোধন করতে হবে। সেটা হলো তেহরানের ওপর আরোপ করা সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সরকারে  কে বসলো সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তাদের চিন্তা হলো ঐ ব্যক্তি ইরানের সঙ্গে কেমন আচরণ করেন। শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার বার্তায় বলেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহের কথা বলেছেন। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে উল্লেখ করেছেন। কিন্তু না, ধনব্যাদ। এরপর জাভেদ জারিফ পালটা বলেছেন, ফক্স নিউজের শিরোনাম দেখে পররাষ্ট্রনীতি নির্ধারণ করবেন না। সাক্ষাত্কারের পুরোটা পড়ুন। - আল জাজিরা