সৌদিতে নাগরিকদের ভ্রমণের অনুমতি দিল ইসরাইল

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০০:৪৫

ইসরাইল তার দেশের নাগরিকদের সৌদি আরবে ভ্রমণের অনুমতি দিয়েছে। শর্তসাপেক্ষে এই প্রথম এই ধরনের অনুমতি দেওয়া হলো। ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আরি ডেরি নিরাপত্তা সংস্থার সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। ধর্মীয় কারণ অর্থাত্ হজ্জ করতে এবং ব্যবসায়িক কারণে এই অনুমতি দেওয়া হবে। তবে এজন্য সৌদি সরকারের অনুমোদন নিতে হবে। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হলে অসলো চুক্তি থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে। এই পরিকল্পনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে। -আল জাজিরা