স্বল্প সুদে আরো ১৭ কোটি টাকা ঋণ পাচ্ছে এসএমই উদ্যোক্তারা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২১:১৩

ইত্তেফাক রিপোর্ট

দেশের ছয়টি এসএমই ক্লাস্টার ও ক্লায়েন্টেল গ্রুপের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে বেসরকারি ব্যাংক এশিয়ার মাধ্যমে ১৭ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। গত ১০ বছরের ধারাবাহিকতায় এবারও এই ঋণের বিপরীতে সর্বোচ্চ শতকরা মাত্র ৯ ভাগ সুদ নিতে পারবে ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে ব্যাংকের সঙ্গে আলাদা তিনটি চুক্তি সই করে এসএমই ফাউন্ডেশন। গতকাল সোমবার ফাউন্ডেশনের সভাকক্ষে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম এবং ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী নিজ নিজ পক্ষে এসব চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী প্রত্যেক উদ্যোক্তা সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। চলতি মূলধন, মূলধনি যন্ত্রপাতি ক্রয়, টেকনোলজি উন্নয়ন ও সিজনাল এই ঋণের মেয়াদ তিন বছর।