দ্বিতীয় যমুনা-পদ্মা সেতুর দাবি
ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে ওয়াই আকৃতির দ্বিতীয় যমুনা-পদ্মা সেতুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :
ঈশ্বরদী (পাবনা) :দ্বিতীয় যমুনা-পদ্মা বহুমুখী ওয়াই আকৃতির লিংক সেতু বাস্তবায়নের দাবিতে সোমবার ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা হয়েছে। পাবনা জেলা উন্নয়ন ফোরামের আয়োজনে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড’ অন্তর্ভুক্তির লক্ষ্যে দীর্ঘ ১৪০ কিলোমিটার জুড়ে এই মানববন্ধন ঈশ্বরদী উপজেলার জিরো পয়েন্ট হতে ভবানীপুর পর্যন্ত রচিত হয়।
চাটমোহর (পাবনা) :আরিচা-কাজিরহাট-দৌলতদিয়া ওয়াই টাইপের পদ্মা-যমুনা বহুমুখী দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে ১৪০ কিলোমিটারব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে সোমবার পাবনার চাটমোহরে ১০ কিলোমিটার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা :সাঁথিয়ায় সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা-পাবনা বিশ্বরোডে মানববন্ধনটি আতাইকুলা থেকে কাশীনাথপুর পর্যন্ত ২০ কিলোমিটার পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর (পাবনা) :উপজেলার ডেমরা সীমান্ত থেকে ফরিদপুর ইউনিয়ন সীমান্ত পর্যন্ত আরিচা থেকে কাজিরহাট দৌলতদিয়া সংযোগকারী পদ্মা-যমুনা সেতু নির্মাণের দাবিতে সোমবার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
