ভৈরবে গণধর্ষণ মামলায় আটক এক

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২১:৩২

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

ভৈরবে এক কিশোরীকে গণধর্ষণ মামলায় অপু ওরফে বাবু মিয়া (১৭) নামে একজনকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। সোমবার ভোরে পৌর শহরের জগন্নাথপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ঐ এলাকার হাবিবুর রহমানের ছেলে। সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে র?্যাব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি রাতে পৌর শহরের জগন্নাথপুর এলাকার গণধর্ষণের শিকার হয় এক কিশোরী। পরে অজ্ঞাত চার-পাঁচ জনের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।