চন্দনাইশে কলেক্টরেট সহকারী কর্মচারী সমিতির কর্মবিরতি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২১:৩৩

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কর্মরত কলেক্টরেট সহকারী কর্মচারীদের সোমবার থেকে দুই দিনব্যাপী কর্মবিরতি চলছে। উপজেলায় কর্মরত (বাকাসস) কর্মচারীরা সকাল ৯টা থেকে দুুপুর ১টা পর্যন্ত তাদের পদবি ও গ্রেড পরিবর্তনের দাবিতে কর্মবিরতি করে অফিসের সামনে অবস্থান নেন।

এ সময় ইউএনও অফিসের শাহেদ আহমদ, উপজেলা ভূমি অফিসের দয়াল কান্তি মিত্র, শ্যামল বিশ্বাস, মো. দিদারুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।