বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক ঢাকা এর কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে সভায় আরো বক্তব্য রাখেন দুদক বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক জুলফিকার আলী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আতাহার আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে ছিলেন দুর্নীতি দমন কমিশনের বরিশালের উপপরিচালক রণজিত্ কুমার কর্মকার, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম প্রমুখ। গণশুনানিতে ২৯টি অভিযোগ শোনা হয়।
