এসএসসি পরীক্ষার প্রস্তুতি- ২০২০

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২০:০৪

বিজ্ঞান

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও।  নব জীবনের সূচনা ও দেখতে হলে আলো চাই অধ্যায়ের  কিছু নৈর্ব্যত্তিক প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরা হলো। তোমাদের প্রস্তুতি কেমন হলো এক নজর চোখ বুলিয়ে নাও।

১. কোন সময়কে বয়:সন্ধিকাল বলে?

ক. ৮-১৯       খ. ১০-১৮    

গ. ১০- ১৯     ঘ. ১১-২০

২. কোনটি জীব ও জড়ের সেতুবন্ধন হিসেবে পরিচিত?

ক. অ্যামাইনো এসিড     খ. ভাইরাস    গ. ছত্রাক                 ঘ. স্পঞ্জ

৩. মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত?

ক. ৪৪টি    খ.৪৬টি

গ. ৪০টি     ঘ. ৪২টি

৪. কত সালে প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয়?

ক. ১৯৭৮   খ. ১৯৫৯

গ. ১৯৬৯    ঘ. ১৯৭৯

৫. কোন প্রাণিতে সরীসৃপ ও প্রাণি উভয়েরই বৈশিষ্ট্য বিদ্যমান?

 ক. আর্কিওপটেরিক্স       খ. প্লাটিপাস   গ. লিমুলাস              ঘ. স্ফোনোডন

৬. টেরিডোস্পার্ম-

 i. জীবন্ত জীবাশ্ন  

 ii. এতে বীজ উন্মুক্ত ছিল  

iii.  পরিবহন টিস্যু ছিল

নিচের কোনটি সঠিক?

ক. i. ও ii.     খ. i.  ও  iii.   

গ.ii. ওiii.     ঘ.i. ,  ii.   ও   iii.

৭. বয়:সন্ধিকালে ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য কোন হরমোনটি দায়ী?

ক. প্রজেস্টেরন  খ. ইনসুলিন 

গ. টেস্টোস্টেরন         ঘ.ইস্ট্রোজেন

৮.দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনকে কী বলে?

ক. ইনভিট্রো-ফার্টিলাইজেশন

খ. ফার্টিলাইজেশন

গ. স্পোরেলেশন

ঘ. ভিট্রোফার্টিলাইজেশন

৯. হাবার্ট স্পেনসার কী ছিলেন?

i.দার্শনিক    ii.শিক্ষাবিদ    iii.ধর্মযাজক

নিচের কোনটি সঠিক?

ক. i. ও ii.     খ. i. ও  iii.    

গ.ii. ও iii.    

ঘ. i. ,  ii.   ও   iii.

১০. বয়:সন্ধিকালের শিশুদের-

i.ব্যক্তিস্বাতন্ত্র্য গড়ে উঠে ii. বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়    iii. নির্ভরশীলতা বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?

ক. i. ও ii.     খ. i. ও  iii.   

গ. ii. ও iii.   ঘ. i. ,  ii.   ও  iii.

১১. স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব কত?

ক. ২৫ সেমি   খ. ৩০ সেমি  

গ. ৩৫ সেমি   ঘ. ৪০  সেমি

১২. উত্তল লেন্সকে কী বলা হয়?

 ক. ক্ষীণমধ্য লেন্স খ. স্থূল লেন্স গ.অভিসারি লেন্স ঘ.অপসারি লেন্স

১৩. রডগুলো-

i. ক্ষীণ আলোতে সাড়া দেয়   ii.বস্তুর নড়াচড়া বোঝায় 

 iii. আলোর তীব্রতার হ্রাস-বৃদ্ধি বোঝায়

 নিচের কোনটি সঠিক?

ক. i. ও ii.    খ.i.ও  iii.  

গ. ii.   ও  iii.   

ঘ.i. ,   ii.   ও   iii.

১৪. চোখের ত্রুটি কত রকমের হয়?

ক. ২      খ. ৩    গ. ৪         ঘ. ৫

১৫. হাইপারমেট্রোপিয়া কী?

ক. এক প্রকার চোখের ত্রুটি  

খ. শ্রবণ শক্তিজনিত ত্রুটি

গ. রাতকানা রোগের প্রতিশব্দ 

ঘ. আলোর প্রতিসরণ

১৬. লেন্সের ক্ষমতার প্রচলিত একক কী?

ক.  মিটার        খ. ডাইঅপ্টার  

গ. কিলোওয়াট  ঘ. কিলোওয়াট-ঘন্টা

১৭. লেন্স তৈরি করা হয়-

i. কাঁচ দিয়ে        ii. কোয়ার্টজ

iii. প্লাস্টিক দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক.i. ও ii.    খ. i.  ও  iii.   

গ. ii. ও iii.   

ঘ. i. ,   ii.   ও   iii.

১৮. ক্ষীণ দৃষ্টি সম্পন্ন লোকের অসুবিধা কোনটি?

ক. দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না 

খ. কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না  

গ. দূরের কিংবা কাছের কোন জিনিসই ভালো দেখতে পায় না   

ঘ. একটি লক্ষ বস্তুকে দুইটি মনে করে

১৯.  লেন্সের বক্রতার কেন্দ্র কয়টি?

ক. ১টি  খ. ২টি   গ. ৩টি   ঘ.৪টি

২০. কোন লেন্স একগুচ্ছ আলোক রশ্মিকে একটি বিন্দুতে মিলিত করে?

ক. উত্তল লেন্স    খ. অবতল লেন্স   গ. অপসারী লেন্স  ঘ. অভিসারী লেন্স