ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল না পেয়ে ক্রিকেটকে বিদায় বলার ইঙ্গিত দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। শুধুমাত্র আইপিএলই নয়, বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগেও খেলে থাকেন ম্যাকাকলাম। তবে, এবার আইপিএল তো বটেই বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দল পাননি তিনি। সেজন্যই এই ক্রিকেট ছাড়ার ভাবনা। সম্প্রতি রেডিও স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে ম্যাককালাম বলেন, ‘আইপিএলের মতো আসরে টানা ১১ মৌসুম খেলতে পেরে আমি সত্যিই সৌভাগ্যবান। তবে এখন হয়তো খেলোয়াড় ছাড়া অন্য কোনো ভূমিকায় পালনের চিন্তা করার সময় এসেছে। সব ভালোরই শেষ আছে। নিউজিল্যান্ডের বেশ কিছু খেলোয়াড় দল পাওয়ায় আমার খুবই ভালো লাগছে। তবে দল না পাওয়ায় আমি খুব বেশি চিন্তিত নই। অন্যদের শুভ কামনা জানাই এবং আপনি জানেন না, ভবিষ্যতে কি হবে।’
