আজ রাত ৯টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে ধারাবাহিক ‘জঙ্গলে গণ্ডগোল’। উজ্জ্বল মাহমুদ ও বিথী আক্তারের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন উজ্জ্বল মাহমুদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিক আনাম খান, উর্মিলা, মুনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই প্রমুখ।
জঙ্গলে গণ্ডগোল-এর কাহিনিতে দেখা যাবে, শ্রীমঙ্গল শহরে রাকিব হোসেন রাকু নামের বেকার এক যুবক পরিচিত তার বিকট শব্দের পঞ্চাশ সিসির মোটর সাইকেলটির জন্য। সাইকেলটি দেখতেও বিদঘুঁটে। তবে সাইকেলটি রাকু নিজে চালায় না। চালক হিসেবে থাকে এলাকার ছোট এক ভাই। শ্রীমঙ্গলে পর্যটক হিসেবে আসে একটি পরিবার। তারা এসেই ডাকাতের কবলে পড়ে।
