ঢাকা ওয়াসা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির নতুন কমিটি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৪৬

ঢাকা ওয়াসা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির (২০২০-২০২৩ টার্মের) নির্বাচন সম্প্রতি কাওরান বাজারে হোটেল সুপার স্টার লি.-এ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মো. আব্দুল বাকী চৌধুরী, সহসভাপতি পদে প্রকৌশলী মো. বজলুর রহমান, সম্পাদক পদে দেওয়ান আবদুস ছোবহান, কোষাধ্যক্ষ পদে মো. আলিমুজ্জামান, নির্বাহী সদস্য পদে মো. মিজানুর রহমান, অমল চন্দ্র প্রামাণিক, মো. আলতাফ হোসেন, মো. সলিমুজ্জামান ও মো. আলী আকবর মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি