প্রতিমা প্রস্তুত কাল পূজা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৫০

আগৈলঝড়া (বরিশাল) সংবাদদাতা

আগামীকাল হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উত্সব বিদ্যার ও নৃত্যকলার দেবী সরস্বতীর পূজা। এ উপলক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন বরিশালের আগৈলঝাড়ার পালপাড়ার মৃিশল্পীরা। শেষ সময়ে মৃিশল্পীদের পাশাপাশি বাড়ির নারীদেরও বিশ্রামের নেওয়ার জো নেই। খড়, কাঠ, বাঁশ ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেওয়া হচ্ছে মাটির শেষ প্রলেপ ও রং। আগেই রোদে শুকিয়ে মাটির অলংকার পরানোর কাজ শেষ করেছেন শিল্পীরা। উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা পালপাড়া গ্রামের শিবু পাল, তার স্ত্রী কল্পনা পালসহ এ বাড়ির মৃিশল্পী জানান, সারা বছরই বিভিন্ন দেব দেবীর প্রতিমা বাড়িতে তৈরি করেন তারা। আবার অর্ডার অনুযায়ী বাড়িতে গিয়েও প্রতিমা তৈরি করে থাকেন তারা। তবে বিভিন্ন মাসে বিভিন্ন পূজা অনুষ্ঠিত হবার কারণে মৌসুমের সময় অনুযায়ী তারা প্রতিমা তৈরি করেন। বর্তমানে সরস্বতী প্রতিমাই তৈরি করছেন তারা। 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, সরস্বতী পূজা উপলক্ষ্যে শ্রীমঙ্গলে কয়েকটি স্থানে সহস্রাধিক মূর্তি নির্মাণ করেছেন প্রতিমাশিল্পীরা। শহরের ডাকবাংলো পুকুর পাড়ে শিল্পী বিশ্বজিত্ পাল নির্মাণ করেছেন ছোটো-বড়ো প্রায় ২৯০টি প্রতিমা, শাপলাবাগ এলাকায় হনু পাল ১৫০টি, সবুজবাগ এলাকায় উদয় পাল নির্মাণ করেছেন আরো শখানেক সরস্বতী প্রতিমা।  এছাড়াও প্রতিবারের মতো করে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের দক্ষিণ ভাড়াউড়া এলাকার পরম সংঘ এবং সুরশ্রী যুব সংঘের মধ্যে চলছে টান টান প্রতিযোগিতা। সরস্বতী পূজা উদ্যাপন উপলক্ষ্যে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুছ ছালেক দুলাল বলেন, উপজেলায় শান্তিপূর্ণভাবে সরস্বতী পূজা উদ্যাপনের জন্য প্রশাসনিকভাবে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।