রাজশাহীতে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৫১

জেলি পুশ করে বিক্রি

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে চিংড়ির পেটে জেলি ঢুকিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে নগরীর সাহেব বাজারের মাছ পট্টিতে অভিযান চালিয়ে অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এই জরিমানা করেন। তিনি জানান, চিংড়ির পেটে জেলি ঢুকিয়ে বিক্রির অভিযোগ পেয়ে অভিযান শুরু করেন। এ সময় মাছ ব্যবসায়ী রফিকুল ও রিয়াদের কাছে জেলি ঢুকানো চিংড়ি পাওয়া যায়। তবে তারা আড়ত থেকে জেলি পুশ করা চিংড়ি কিনেছেন বলে দাবি করলেও কোনো প্রমাণ দেখাতে পারেননি।