ঠাকুরগাঁওয়ে ছেলের হাতে বাবা খুন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৫২

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার একমাত্র ছেলে।

সোমবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল রানা (২২) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

নিহত সাইফুল ইসলামের স্ত্রী জানান, একমাত্র ছেলে রাসেল রানা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে। কথায় কথায় রেগে গিয়ে মারধর করত যে কাউকে। নিজের বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করবে এটা ভুলেও চিন্তা করেননি তিনি। বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।