ঝালকাঠিতে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৫৫

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মধ্য কৈখালী গ্রামের টুকু মুন্সি ওরফে আল মাসুদ হত্যা মামলায় ২২ বছর পর একই গ্রামের মো. রিয়াজ (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া  হয়। দণ্ডপ্রাপ্ত রিয়াজ মধ্য কৈখালী গ্রামের আফজাল ডাকুয়ার ছেলে।