বিভিন্ন স্থানে মাদকসহ গ্রেফতার ৯

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৫৫

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫১০ বোতল ফেনসিডিল ও ৩৪৫ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ২০ বোতল ফেনসিডিলসহ সুমন সাহা ওরফে চিড়া সুমন (৩৫) নামে এক জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত সোমবার রাতে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে মৃত গোপীনাথ সাহার ছেলে।

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের ভাগলপুর থেকে সোমবার রাতে ২৮৫ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করেছে র্যাব। গ্রেফতারকৃতদের বাড়ি উপজেলার ভাগলপুর ও মাইজচর গ্রামে। এছাড়া রবিবার বাজিতপুর থানা পুলিশ উপজেলার কৈলাগ সড়ক থেকে আরো এক জনকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৯০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে। সোমবার মধ্যরাতে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট রোডে সরকার এন্টারপ্রাইজ নামের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছেন হামিদুল (২১) ও চালক সাবিরুল ইসলাম (২২)। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।