স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাঞ্ছারামপুর সরকারি প্রাইমারি স্কুল বঙ্গমাতা স্কুল ফুটবল এবং কক্সবাজারের মহেষখালী উপজেলার মডেল সরকারি প্রাইমারি স্কুল বঙ্গবন্ধু স্কুল ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবল ফাইনালে বাঞ্ছারামপুর আরিফা আক্তারের দেয়া (১-০) গোলে ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর সরকারি প্রাইমারি স্কুলকে হারিয়ে এ সাফল্য দেখায়।
পরবর্তীতে একই ভেন্যুতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল ফাইনালে মহেষখালীর স্কুল দল ৩-০ গোলে বিধ্বস্ত করে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাদ্রাসা সরকারি প্রাইমারি স্কুলকে।
দলের হয়ে ফয়েজ, পারভেজ ও নয়ন গোল করেন।
