চট্টগ্রাম-রংপুর সরাসরি ট্রেন চাই

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৫৬

বন্দরনগরী চট্টগ্রামে রংপুর বিভাগের নিম্ন আয়ের শ্রমজীবী মানুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন যাতায়াত করে। আর এর জন্য নির্ভর করতে হয একমাত্র বাসের ওপর। সে বাসও পর্যাপ্ত নয় এবং এ বাসগুলোতে চালক একজন। তিনিই দীর্ঘ পথ পাড়ি দেন। যার দরুন মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাছাড়া টিকেটের দাম প্রায় নাগালের বাইরে। অনেকে আবার দীর্ঘ সময় বাস ভ্রমণে অসুস্থ হয়ে পড়েন। চট্টগ্রাম থেকে সরাসরি ট্রেন চালু হলে দুর্ঘটনার হাত থেকে আমরা অনেকাংশেই রক্ষা পাব এবং তুলনামূলক কম টাকায় নিরাপদ ভ্রমণ করা যাবে। এতে করে উত্তরাঞ্চলের বহু জেলার মানুষ উপকৃত হবে। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

মো. শাহ আজিজ

দর্শন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়