ঐতিহাসিক অন্যায়ের সংশোধনেই সিএএ : মোদি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০০:৪৫

ঐতিহাসিক অন্যায়ের সংশোধন করতে এবং প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘুদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) আনা হয়েছে। দিল্লিতে ন্যাশনাল ক্যাডেট কোর এর একটি সভায় গতকাল এমন মন্তব্যই করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, নেহেরু-লিয়াকত চুক্তিতেও সংখ্যালঘুদের রক্ষা করার কথা বলা হয়েছে। মহাত্মা গান্ধী নিজেও সেই ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই সেই অঙ্গীকার রক্ষা করতেই সিএএ এনেছে সরকার। এরপর দেশ ভাগের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী মোদি বলেন, সেই সময় স্বাধীন ভারতকে যারা শাসন করেছেন তারাও দেশ ভাগকে মেনে নিয়েছিলেন। ভোটব্যাঙ্কের স্বার্থে বিরোধী দলগুলো সিএএ নিয়ে রাজনীতি করছে উল্লেখ করে মোদি বলেন, এদেশে আজ যারা নিজেদের দলিতদের মুখ বলে দাবি করছেন। পাকিস্তানে অত্যাচারিত দলিত সম্পর্কে তারা টু শব্দটিও করছেন না! -আনন্দবাজার পত্রিকা