নবীনবরণ অনুষ্ঠান

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২০:০৭

গত ২২ জানুয়ারি আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ), সাভার সেনানিবাসে নবাগত বিবিএ ৭ ব্যাচের ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান সাভার গলফ ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে  আর্মি আইবিএ সাভারের মহাপরিচালক, কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী, স্টাফসহ সকল ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূলপর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আর্মি আইবিএ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।