এমসিসিতে সাকিবের জায়গায় কুক

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২১:৪০

সাকিব আল হাসানের জায়গায় মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কমিটিতে সুযোগ পেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপের জায়গায় কমিটিতে নাম উঠল তারই স্বদেশি রিকি স্কিরিটের। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দেন কুক।  ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিংয়ের অধীনে এমসিসির এ কমিটির বর্তমান সদস্যরা হলেন- অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন, সাবেক অধিনায়ক রিকি পন্টিং, শ্রীলঙ্কার সাবেক দলপতি কুমার সাঙ্গাকারা। কুক ও স্কিরিটকে পেয়ে রোমাঞ্চিত এমসিসির চেয়ারম্যান গ্যাটিং। তিনি বলেন, ‘অ্যালিস্টার কুক ও স্কিরিট এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে যোগদানের অনুরোধ গ্রহণ করায় আমি বেশ রোমাঞ্চিত।’ আগামী মার্চে শ্রীলঙ্কায় এমসিসির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।