জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ঐতিহ্যবাহী হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মত্স্য হেরিটেজ’ ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নদীকে ‘বঙ্গবন্ধু মত্স্য হেরিটেজ ঘোষণা’ করার অনুমোদনও দিয়েছেন বলে জানিয়েছেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সরওয়ার উদ্দিন। এদিকে এ সিদ্ধান্তের পর থেকে হালদা নিয়ে নতুন করে তোড়জোড় শুরু হয়েছে। বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা হালদা নদীর উত্পত্তিস্থলসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে নদীটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে গেছেন।
এ বিষয়ে হালদা নদীরক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. মনজুরুল কিবরিয়া বলেন, এ ঘোষণা নদীরক্ষা কমিটির বিগত ১৫ বছরের আন্দোলনের আরেকটি সফলতা।
