ধর্ষণ মামলায় খাগড়াছড়িতে একজনের যাবজ্জীবন

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:০১

খাগড়াছড়িতে বেলাল হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান আদালতে আসামি এবং ভিকটিমের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

জানা যায়, ২০১৪ সালের ২৬ জুন ভিকটিম নিজে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।