কুমিল্লায় ইটভাটা উচ্ছেদ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:০২

কুমিল্লায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের অনুমতি ছাড়া গড়ে ওঠা এনএসবি ব্রিকস নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের কালখাড়পাড় এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।