কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:০৪

জেলার করিমগঞ্জ উপজেলার হালগড়া গ্রামের ছফিরউদ্দিনকে হত্যার দায়ে দুই সহোদরকে যাবজ্জীবন এবং প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। বুধবার কিশোরগঞ্জের দ্বিতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় প্রদান করেন। এ ঘটনায় অপর চার জনকে এক বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো—মানিক মিয়া ও আবু হানিফ। অপর সাজাপ্রাপ্তরা হলো—আবু সিদ্দিক, তার মা ফরিদা খাতুন, আবুল হোসেন আলী মুন্সী ও আবু সাত্তার। রায় ঘোষণার সময় আসামিরা সকলেই কাঠগড়ায় উপস্থিত ছিল।