টাঙ্গাইলের নাগরপুরের ধুবড়িয়া ইউনিয়নে উজ্জল মিয়া (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীদিয়া গ্রামের একটি কাঠ বাগানে পরনের কাপড়ের সঙ্গে ঝুলতে দেখে স্থানীয়রা। পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। সে ধুবড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত. বুদ্দু মিয়ার ছেলে। দেড়মাস আগে তার ছেলে বিপ্লব খুন হয়। নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা মণ্ডল জানান, এক ব্যক্তির আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তার লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে।
