রায়পুরায় আগুনে পুড়েছে দোকান

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:০৫

নরসিংদীর রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজারে শাহীন ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার নামে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। দোকানমালিক শাহীন মিয়া ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই সাড়া দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের দল এসে দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাত্ক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি।