আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার আদমদীঘির সুজিত রেলগেট চত্বরে গতকাল শনিবার সকালে ট্রেনের নিচে পড়ে ২৫ বছরের অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়। পরে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় বোনারপাড়া জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয়রা জানায়, এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। বোনারপাড়া জিআরপি থানার অফিসার ইনচার্জ আব্দুস সাত্তার লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, গতকাল ৩টা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।
