পুরান ঢাকার চকবাজারের পশ্চিম ইসলামবাগের বাসায় গলায় ওড়নার ফাঁস লেগে মোহনা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের ভাই সিয়াম হোসেন জানান, দোতলা বাসার ছাদে কাপড় শুকাতে দিতে গিয়েছিল মোহনা। দুপুর সাড়ে ১২টার দিকে সে নিচে নামার সময় কাঠের সিঁড়ির ফাঁকা জায়গা দিয়ে পড়ে যায়। এ সময় তার গলায় থাকা ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ হলে অচেতন হয়ে পড়ে। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর দুপুর পৌনে ২টায় তার মৃত্যু হয়।
