বিদ্যুত্স্পৃষ্টে চিকিত্সকের মৃত্যু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২৩:৪০

ঢাকার নবাবগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে আব্দুল গাফ্ফার রিপন (৪৩) নামে এক হোমিও চিকিত্সকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার আগলা পোস্ট অফিস এলাকার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন ঐ গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তার আগলা পোস্ট অফিস এলাকায় একটি হোমিওপ্যাথি চিকিত্সা কেন্দ্র রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ঘরে বসে টিভি দেখছিলেন রিপন। ছবির বিঘ্ন ঘটায় টিভি চালু অবস্থায় বাড়ির দোতলায় ডিস সংযোগ ক্যাবল দাঁত দিয়ে কাটার চেষ্টা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।