মুসলিম উম্মাহর আত্মার পরিশুদ্ধতা অর্জনে ঈদে মিলাদুন্নবী (স.)-এর ভূমিকা অনস্বীকার্য। নগরীর চান্দগাঁওয়ের দরবারে বারীয়া শরিফের সাজ্জাদানশীন খলিফা আল্লামা মুফতি ছৈয়দ মুহাম্মদ শামছুদ্দোহা বারী পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিলে উপরোক্ত মন্তব্য করেন।
গত মঙ্গলবার বাগানবাড়ির মখদুম শাহ জুলফিকার মঞ্জিলে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভারতের দিল্লি দরগাহে নেজাম উদ্দীন মাহবুবে ইলাহীর গদিনশীন পির হযরত খাজা ছৈয়দ শরীফ নেজামী। তিনি বলেন, ত্বরিকতের শিক্ষাই মানুষকে প্রকৃত ঈমানদার হিসেবে গড়ে তোলে। ত্বরিকত চর্চা ছাড়া মানব জীবনের সফলতা আসবে না।
মাহফিলে আরো বক্তব্য রাখেন শাহজাদা সৈয়দ আব্দুর রেহমান নিজামী আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী, ছৈয়দ আব্দুল বারী শাহজী বাবাজান কেবলা, শাহজাদা ছৈয়দ আল্লামা আবুল মোকাররম বারী, দরবারে বারীয়ার মেঝো শাহজাদা ছৈয়দ সাইফুল ইসলাম বারী, ছৈয়দ এরশাদুল বারী, মাওলানা মুফতি মাসুদ রিজভী, মাওলানা সৈয়দ খায়রুল আমিন চিশতি, মাওলানা ইব্রাহিম খলিল আড়াইহাজারী প্রমুখ। আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারে বারীয়া শরিফের সাজ্জাদানশীন পিরে কামেল মুফতি ছৈয়দ মুহাম্মদ শামছুদ্দোহা বারী।
