মাদারীপুর প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ (রাজৈর-মাদারীপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে নবীন-প্রবীণ পাঁচ প্রার্থীর মধ্যে। এই আসনে আওয়ামী লীগ প্রচারে এগিয়ে রয়েছে। তবে বিএনপি, ইসলামী আন্দোলন, জাকের পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর প্রচার-প্রচারণা চলছে অনেকটা ধীরগতিতে।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ দলীয় ছয়বার নির্বাচিত সংসদ সদস্য ও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। বিএনপি’র তরুণ নেতা মিল্টন বৈদ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. লোকমান হোসেন এবং জাকের পার্টির মো. আসাদুজ্জামান আকন। মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল-আমিন মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
