রাত দূরের আলো কাছের বাতি মোহন সাজে সন্ধ্যারাতি, রাতের তারায় হারায় মন চন্দ্রে যেতে কতক্ষণ? কনকচূড়া সন্ধ্যামনি কনকতারা কনকচূড়ায় পলকহারা। চূড়ায় হাসে হলুদ ফুল খোকার হাসির সঙ্গে তুল।