বাণিজ্য মেলায় সাইড বাই সাইড ডোরের ফ্রিজ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২০:৫৫

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হচ্ছে ওয়ালটনের টেম্পারড গ্লাসের সাইড বাই সাইড ডোর নন-ফ্রস্ট রেফ্রিজারেটর। পাশাপাশি ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে ওয়ালটনের আপকামিং মডেলের স্মার্ট রেফ্রিজারেটর। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় ‘উইন্টার ফেস্টিভ্যাল’-এ রয়েছে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগসহ নিশ্চিত ক্যাশব্যাক। ইতিমধ্যেই মেলায় ওয়ালটনের ফ্রিজ কিনে যাত্রাবাড়ির আবদুল জলিল ২০০ শতাংশ ও উত্তর শাজাহানপুরের বাসিন্দা মো. শাহনেওয়াজ ১০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন। ওয়ালটন ফ্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী গোলাম মুর্শেদ জানান, নতুন বছর ও বাণিজ্য মেলা উপলক্ষ্যে ক্রেতাদের বিশেষ কিছু উপহার দিতে অত্যাধুনিক প্রযুক্তির প্রায় অর্ধশত নতুন মডেলের ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর এনেছে ওয়ালটন। ন্যানো হেলথ কেয়ার প্রযুক্তিতে তৈরি এই ফ্রিজে খাবার সংরক্ষণের জন্য নরমাল ও ডিপ অংশে রয়েছে বিশাল জায়গা।  —প্রেস বিজ্ঞপ্তি